কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে মতবিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর এ দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকার একটি বাজার রয়েছে। এ বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর দুই গ্রামবাসীর মধ্যে মতবিরোধ চলছে কয়েকবছর ধরে।
এর জেরে সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আকবরনগরের এলাকাবাসী মিরারচর এলাকার মাসুদ মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে এলাকাবাসী মাসুদ মিয়াকে আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



