জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্সের কক্সবাজার জেলা কমিটি ঘোষণা, সভাপতি রহমান, সম্পাদক আরিয়ান
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম
জুলাই বিপ্লবের চেতনা ধারণ ও সংরক্ষণের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক এবং আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্সের কক্সবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন আশিক ও কেন্দ্রীয় সদস্য মিনার হাসানের যৌথ স্বাক্ষরে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান সভাপতি এবং আরিয়ান ফারাবী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ উর রহমান-মাসুদ, খালিদ বিন সাঈদ, শাহাব উদ্দিন, জিনিয়া শারমিন রিয়া, হালিম মো. জয়, শাহেদ মোহাম্মদ লাদেন, সাঈদ স্বাধীন, শামিম ফরহাদ, মঈনুর রশিদ, নবিল জালাল, মোহাম্মদ তারেক আজিজ ও মাওলানা শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম।
ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পেয়েছেন তারেক হায়দার, মোহাম্মদ মাসঊদ সিদ্দিকী, মো. ইমরুল আজীম, মু. সালাহউদ্দিন আইয়ুবি, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মোহাম্মদ ম্যাক্স, মোহাম্মদ শাহেদ ও তানভীর হোসেন।
জয়েন্ট সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হুরে জান্নাত নুসাইফা, আবদুল আজিজ, নজীবুল ইসলাম আরজু, উর্মি আক্তার, সেলিম সিরাজী, সোলাইমান সাকীফ সিকদার, সাইফুল ইসলাম শুভ, দিদার আলম ও আমিনুর রশিদ রিয়ান।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাজুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ফাতেমা আক্তার, মো. আতিক উল্লাহ ফয়সাল, নাদিম মোহাম্মদ আদনান, মো. মিসবাহ উদ্দিন, ফায়সাল কবির, মো. রাইহান সিকদার নিহাত ও সেরাম সাঈদ।
এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মোবারক বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রমজান আলী রাজা এবং গবেষণা ও পরিকল্পনা সম্পাদক হিসেবে তৌহিদুল হাসান দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি বিভিন্ন সম্পাদকীয় ও সহ-সম্পাদকীয় পদে এবং কার্যকরী সদস্য হিসেবে আরও অনেকে স্থান পেয়েছেন।
সংগঠনের নেতারা জানান, জুলাই বিপ্লবে সরাসরি অংশগ্রহণকারীদের সমন্বয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের পর দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম বিস্তারের অংশ হিসেবে কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারে নবগঠিত কমিটি কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।



