Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দা সীমান্তে ৭ বোতল ভারতীয় মদসহ চোরাকারবারী আটক

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম

কলমাকান্দা সীমান্তে ৭ বোতল ভারতীয় মদসহ চোরাকারবারী আটক

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে স্থানীয় জনসাধারণের সহায়তায় সাত বোতল ভারতীয় মদসহ মো. নয়ন (২০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক নয়ন উপজেলার গোবিন্দপুর ডাকঘরের অধীন সেনকাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

রবিবার (২৬ জুলাই) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উপজেলার খারনই ইউনিয়নের সুরোজের মোড় এলাকায় সীমান্ত পিলার ১১৭৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। পরে তারা তাকে সাত বোতল ভারতীয় মদসহ আটক করে খারনই বিজিবি ক্যাম্পে (বিওপি) খবর দেন।

খবর পেয়ে খারনই বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. নয়ন নিজেকে নিয়মিত চোরাকারবারী হিসেবে স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য এনে দেশের অভ্যন্তরে বিক্রি করতেন বলে বিজিবির ধারণা।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ভারতীয় মদ জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন