Logo
Logo
×

সারাদেশ

ঈদগাঁওতে বসতঘরে সশস্ত্র ডাকাতি,নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

Icon

জাওয়ান উদ্দিন, ঈদগাঁও

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম

ঈদগাঁওতে বসতঘরে সশস্ত্র ডাকাতি,নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

বসতঘরে সশস্ত্র ডাকাতি,নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার চাঁন্দেরঘোনা এলাকায় একটি বসতঘরে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ১০–১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল ওই বাড়িতে হানা দেয়। ডাকাত দলের একজন সদস্য প্রথমে জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে সে মূল দরজা খুলে দিলে ভেতরে থাকা আরও ৮–৯ জন সশস্ত্র সদস্য জোরপূর্বক ঘরে ঢুকে পড়ে।

​এ সময় ডাকাতরা ঘরের এক সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তার হাত-মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে বাড়ির মালিক সোলতান আহমেদ ও তাঁর স্ত্রীর আলমারি ভেঙে নগদ অর্থ, ব্যবহৃত স্বর্ণালঙ্কার, ঘড়ি, মানিব্যাগসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

​এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্যমতে, সাম্প্রতিক সময়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, যা সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তারা অবিলম্বে জড়িত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ওই এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদার করার তীব্র দাবি জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন