শেরপুরে পূবালী ব্যাংকের র্যালি ও মতবিনিময় সভা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম
'লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরকে ক্যাশলেস স্মার্ট টাউনে রূপান্তরের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি, শেরপুর শাখার উদ্যোগে র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসি, শেরপুর শাখার সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গিয়ে শেষ হয়।
পূবালী ব্যাংক পিএলসি, শেরপুর শাখার ব্যবস্থাপক আবু সাঈদের সভাপতিত্বে এবং অপারেশন ম্যানেজার দেবব্রত মোহন্তর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া অফিসের পরিচালক (পরিদর্শন) সেলিম আহমদ, অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান, উপপরিচালক শুভ্র বসাক, সহকারী পরিচালক সুমন পারভেজ ও মো. শাহনেওয়াজ খান।
এছাড়া পূবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), ডিজিএম ও এডিসি ডিভিশনের ডিভিশন হেড রবিউল আলম এবং ডিজিএম ও রিজিওনাল ম্যানেজার এ এস এম রায়হান শামীম অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন।
মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন মেসার্স ভাই ভাই অটো রাইস মিলের স্বত্বাধিকারী আল আমিন, মেসার্স রাজু ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু হানিফ, আমিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আহসান হাবীব, মেসার্স শাহ সুলতান অটো রাইস মিলের স্বত্বাধিকারী সুলতান আহমেদ, নয়ন গোবিন্দ দাস মোহন্ত, আলাল গ্রুপের প্রতিনিধি মো. উজ্জ্বল হোসেন, ক্যাশ-ইন-চার্জ আলমগীর হোসেন, আবু ওহাবসহ পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় বক্তারা বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল ও নিরাপদ লেনদেন ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে শেরপুরকে একটি ক্যাশলেস স্মার্ট টাউনে পরিণত করার লক্ষ্যে পূবালী ব্যাংক কাজ করছে। এ জন্য সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা ও সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



