নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আপন ক্লাবের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:৩৯ পিএম
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ ও সাধারণ সম্পাদক ইরমান আলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সামাজিক ও সেবামূলক সংগঠন আপন ক্লাব।
সম্প্রতি শহরের একটি অনুষ্ঠানে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আপন ক্লাবের নেতৃবৃন্দ নবনির্বাচিত দুই নেতার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান।
এ সময় বক্তারা বলেন, মোহাম্মদ সোহাগ ও ইরমান আলীর নেতৃত্বে নারায়ণগঞ্জের আটা-ময়দা মিল শিল্প আরও সুসংগঠিত হবে। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিল্পের আধুনিকায়ন এবং সার্বিক উন্নয়নে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
আপন ক্লাবের নেতৃবৃন্দ আরও বলেন, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে আসছেন। তাদের অভিজ্ঞতা, সততা ও নেতৃত্বের গুণাবলি সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করবে।
সংবর্ধনার জবাবে আলহাজ মোহাম্মদ সোহাগ ও ইরমান আলী আপন ক্লাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, সকল ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে আটা-ময়দা শিল্পের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সমিতিকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সফলতা কামনা করেন এবং সমিতির উত্তরোত্তর অগ্রগতি প্রত্যাশা করেন।



