এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগেই শিক্ষার্থীর আত্মহত্যা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘটলো মর্মান্তিক ঘটনা। রবিবার (১৯ জুলাই) আনুমানিক ২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি উত্তরপাড়া গ্রামে ইলা আক্তার (১৭)নামে এক এসএসি পরীক্ষার্থীর আত্মহত্যা করেছেন ।
নিহত ইলা আক্তার ওই এলাকার আব্দুল হেকিম ও বিলকিস দম্পতির মেয়ে। সে ২০২৬ সালের এসএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শপিংয়ের জন্য ইলা তার মায়ের কাছে টাকা চেয়েছিলেন। টাকা না পেয়ে তিনি অভিমান করেন। এক পর্যায়ে রবিবার দুপুর আনুমানিক ২টার দিকে তিনি নিজ ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরিবারের লোকজন ভেবেছিলেন ইলা হয়তো ঘুমাবে ।
বিকাল প্রায় ৩ টা বেজে গেলেও ইলা ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া মেলেনি। এক পর্যায়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান ইলা গলায় ওড়না ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন।
এলাকায় হৈচৈ শুরু হয়ে যায় একপর্যায়ে পুলিশকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে বিকেল ৪টার দিকে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের বিনা ময়নাতদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।"
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।



