Logo
Logo
×

সারাদেশ

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:১২ এএম

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ার খোকসায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহতের খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪৫) ও আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই সন্ধ্যায় মাদক বিক্রয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে দেবীনগর এলাকার বাসিন্দা মো. ছালিম হোসেন এবং খানপুর গ্রামের মো. হাসান শেখের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জেরে ১৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার এনায়েতপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পথে হিজলাবট মাঠ এলাকায় কয়েকজন লোক হাসান শেখের পথ আটকে তাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায় ঘাতকরা। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরবর্তীতে রাত ১টার দিকে সামিরুল ইসলামের নেতৃত্বে ৮০ থেকে ১০০ জনের একটি দল ছালিম হোসেনের বাড়িতে দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফারুক হোসেন ও মো. আব্দুল শেখকে হত্যা এবং মুল্লুক মন্ডলকে আহত করে ফেলে রেখে চলে যায়। পরে আহত মুল্লুক মন্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

খবর পেয়ে খোকসা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে দুজন হত্যার শিকার হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত মূল হোতাসহ দুজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন