Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৬ এএম

কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সময় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়া গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবদুল আওয়াল বলেন, রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছে পৌঁছলে ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক বলেন, রাত সাড়ে এগারোটার দিকে দুজনকে হাসপাতালে নিয়ে আসে কয়েকজন। এদের মধ্যে জাহেদুল আলম জাহাঙ্গীর মৃত ছিলেন। গুরুতর আহত হাদিস মিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করা হয়েছে।।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনার পরপরই মিঠামইন পুলিশ অপরাধীদের আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন