নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ২
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম
নরসিংদীতে তিন মাস বয়সী রিজিক নামে এক শিশুর পা ভেঙে দেয়ার চেষ্টার অভিযোগে মাধবদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ১২টার ৫ মিনিটে মামলাটি দায়ের করেন নরসিংদী প্রবেশন অফিসারের কার্যালয়ের প্রবেশন অফিসার রিজা আক্তার।
গ্রেপ্তারকৃত দুজন হলেন- শিশুটির চাচা ও অভিযুক্ত লতা বেগমের স্বামী কাউসার আহম্মেদ ও লতার পিতা আলমাস মিয়া। তবে প্রধান অভিযুক্ত লতা বেগম পলাতক রয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামাল হোসেন জানান, রাতে মামলা দায়েরের পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির পায়ের কী অবস্থা তা যাচাইয়ের জন্য শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রধান অভিযুক্ত লতা বেগমকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



