নতুন দায়িত্বে সংসদ সদস্য আবুল কালাম
আহমেদ উল্লাহ, মনোহরগন্জ
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:১৬ এএম
বাংলাদেশ জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি পৃথক পৃথকভাবে কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়।
এতে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম - মনোহরগঞ্জ )আসনের বিএনপি সদস্য মো. আবুল কালাম।
তিনি চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর বিগত নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার ছিলেন।
আবুল কালাম বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ও এর আগে ২০১২-১৩ মেয়াদে বিজিএমইএর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি ২০১১-১২ ও ২০১২-১৩ মেয়াদে উত্তরা ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।



