Logo
Logo
×

সারাদেশ

মনোহরগঞ্জে দেড় যুগেও সংস্কার হয়নি সড়ক, জনদুর্ভোগ চরমে

Icon

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম

মনোহরগঞ্জে দেড় যুগেও সংস্কার হয়নি সড়ক, জনদুর্ভোগ চরমে

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক প্রায় ১৮ বছর ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের নরহরিপুর আনিছের দোকান থেকে আব্দুল আজিজ ব্যাপারী  বাড়ি পর্যন্ত প্রায় ১.৮৫০ কিলোমিটার কাঁচা সড়কটির বিভিন্ন স্থানে কাদা, বড় বড় গর্ত ও জলাবদ্ধতার কারণে এটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে কোথাও কোথাও কাদা এতটাই বেড়েছে যে হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী, রোগীসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলেও দেখা দিচ্ছে নানা প্রতিবন্ধকতা। দীর্ঘ ১৭ বছর ধরে সড়কটি অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে।

জনপ্রতিনিধিরা বারবার সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। স্থানীয় বাসিন্দা আলী মিয়া বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে সড়কটি অবহেলিত। বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদায় ভরে যায়। আমরা ঠিকমতো মসজিদে যেতে পারি না।

শিশুদের স্কুল-মাদ্রাসায় পাঠাতেও দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দাবি, সড়কটি সংস্কার হলে মির্জাপুর এবং নরহরিপুর দুই গ্রামের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা কার্যক্রম ও স্বাস্থ্যসেবা গ্রহণেও ব্যাপক সুবিধা হবে।

মনোহরগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী শাহ আলম বলেন, এ বিষয়ে লিখিত আবেদন পেলে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী বলেন, লিখিত আবেদন পেলে সড়কটি সরেজমিনে পরিদর্শন করা হবে। চলতি অর্থ বছরেই সড়কটি সংস্কারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন