Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে টানা বর্ষণে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম

চট্টগ্রামে টানা বর্ষণে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি

চট্টগ্রাম জেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জেলার অন্তত সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা, যেখানে প্রায় ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়ে সাড়ে ৩ লাখের বেশি মানুষ দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার বিকালে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের দেওয়া তথ্যে জানা যায়, চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৭৬টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১ লাখ ৮৮ হাজারের বেশি পরিবার আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ১০ জন নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার সকালে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে মিরাজ (৫) ও আশিক (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়। এছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। প্রতিটি উপজেলা ও জেলা প্রশাসকের কার্যালয়ে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতকানিয়া ও বাঁশখালীতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

সাতকানিয়া উপজেলায় মাত্র তিন বছরের ব্যবধানে আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উপজেলার প্রায় ৮০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। মানুষের বসতবাড়ি ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদালত, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, পৌরসভা কার্যালয় ও থানায়ও বন্যার পানি প্রবেশ করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন