Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ‘ধর্ম শ্বশুর’ গ্রেপ্তার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ‘ধর্ম শ্বশুর’ গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে এক গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগে তার ‘ধর্ম শ্বশুর’ মো. আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৮ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আশরাফ আলী শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর স্বামী জীবিকার তাগিদে প্রায় তিন মাস ধরে ঢাকায় অবস্থান করছেন। এ সুযোগে গত ৫ জুলাই রাতে আশরাফ আলী জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত পালানোর চেষ্টা করেন। মঙ্গলবার বিকেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত সিং জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা করে ঘটনার তদন্ত চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন