Logo
Logo
×

সারাদেশ

বাঞ্ছারামপুরে সরকারি চিকিৎসায় আস্থা বাড়ছে মানুষের

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৯ পিএম

বাঞ্ছারামপুরে সরকারি চিকিৎসায় আস্থা বাড়ছে মানুষের

জনগণের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (৮ জুলাই) একদিনেই হাসপাতালের বহিঃবিভাগে (ওপিডি) রেকর্ড সংখ্যক ৮৪৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

‎হাসপাতাল সূত্রে জানা যায়, অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রতিদিন অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সাধারণ রোগের চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যার ফলে রোগীরা দ্রুত প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন।

‎আজকের সেবার পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে সবচেয়ে বেশি চাপ ছিল মেডিসিন ও শিশু বিভাগে। বিভাগভিত্তিক চিকিৎসা নেওয়া রোগীদের সংখ্যা নিম্নরূপ:

‎‎মেডিসিন বিভাগ: ৩৮২ জন

শিশু বিভাগ: ৩১৯ জন

‎ডেন্টাল বিভাগ: ৭৪ জন

‎গাইনী বিভাগ: ৭২ জন

‎হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই কেন্দ্রে সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি উন্নত মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা, প্রয়োজনীয় পরীক্ষা ও জটিল রোগীদের।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন