পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ৫ শিক্ষার্থীর মৃত্যু
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপ পড়েছে একটি মাদ্রাসা। যে মাদ্রাসাটি দূর্যোগকালিন অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে অনেক রোহিঙ্গা আশ্রয় নেয়া ছিল। এ ঘটনায় এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আরও হতাহতের আশংকা করা হচ্ছে।
বুধবার দুপুর আড়াই টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি জানান, ভারী বৃষ্টিতে হঠাৎ পাশের পাহাড় ধসে মাদ্রাসাটি চাপা পড়েছে। এতে এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঠিক কতজন ওখানে চাপা পড়েছে তার নিশ্চিত না। ওই মাদ্রাসাটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র হওয়ায় অনেক রোহিঙ্গা আশ্রয়রত ছিল। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, বুধবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৬ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমান ৫১ মিলিমিটার।
এর আগে মঙ্গলবার সকালে পাহাড় ধসে কক্সবাজার শহরের ১ জন, সোমবার পাহাড় ধ্বসে রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন, কক্সবাজার শহর ও পেকুয়া একজন করে ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৃষ্টিতে পানিতে ডুবে এক রোহিঙ্গা সহ ২ শিশুর মৃত্যু হয়েছে।



