Logo
Logo
×

সারাদেশ

সাজেক বন্ধ ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:০৭ পিএম

সাজেক বন্ধ ঘোষণা

‎টানা ভারী বর্ষণ, পাহাড়ধসের আশঙ্কা ও যোগাযোগ ব্যবস্থার ঝুঁকি বিবেচনায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে সবধরনের পর্যটন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

‎মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাঙামাটি জেলা প্রশাসনের মিডিয়া সেলে প্রকাশিত  জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎

‎গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বন্যা সতর্কীকরণকেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস এবং সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে জনসাধারণ ও পর্যটনদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

‎এতে আরও বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় সাজেকের সব পর্যটনকেন্দ্র, কটেজ, পাহাড়ি ট্রেইল, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। 

‎জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন