Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতার চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম

সোনারগাঁয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতার চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল গণসংযোগের মধ্যে দিয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছেন। 

রবিবার (৫ জুলাই) বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়নের প্রেমেরবাজার একাংশ, ছামছাদী, ধনপুর এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগের সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি'র সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মনির হোসেন, সোনারগাঁ উপজেলা যুবদল নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, ৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি তাইজুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবীর হোসেন প্রধান, বিএনপি নেতা নবীর হোসেন, আলামিন মিয়া, শহীদ মিয়া, জয়নাল আবেদিন, বাহাউদ্দিন মিয়া, জসিমউদ্দিন, আলী আহমদ, নুর নবী, ইলিয়াস হোসেন, হালিম মিয়া, দিলবার হোসেন,  ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা শাজাহান মিয়া, মনির হোসেন, রহমত উল্লাহ, সাজেদ আলী, হান্নান মিয়া, আনোয়ার হোসেন, জিয়াউল হোসেন, মতি মিয়া, আবুল বাশার, আওলাদ মিয়া, হান্নান মিয়া, মনির হোসেন, মুজিবর রহমান, আলাউদ্দিন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণসংযোগের সময় নুরে ইয়াসিন নোবেল বলেন, সারাদেশে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাছাড়া সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানও মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের এক চুলও ছাড় দেবেন না। আগামী নির্বাচনে এ ইউনিয়নের চেয়ারম্যান হতে পারলে মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। তার আত্মীয় স্বজনও যদি গোপনে মাদকের সঙ্গে জড়িত থাকে তাদের ও ছাড় দেওয়া হবে না। আগে থেকেই তাদের হুঁশিয়ার করেছেন। তিনি নির্বাচিত হন বা না হন মাদকের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেন। 

তিনি আরো বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেন ভোটের আশায় কেন মাদক ব্যবসায়ী বা সেবীকে সঙ্গে নিয়ে নির্বাচন না করেন। মাদক ব্যবসায়ীরা এখন দেশ, জাতি, তরুণ প্রজন্মের শত্রু। তাদেরকে ছাড় দিলে সমাজ ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হতে পারলে এ ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসার উন্নয়ন, সামাজিক ও মানবিক উন্নয়নের মাধ্যমে মডেল ইউনিয়ন গড়ে তোলা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন