Logo
Logo
×

সারাদেশ

থ্রি-পিস পরে বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম

থ্রি-পিস পরে বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গোড়াই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কার করা হয়।

মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কারপত্রে বলা হয়, আপনাকে দলীয় শৃঙ্খলা বিরোধী ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপের জন্য দলীয় প্রাথমিক পদসহ, সভাপিত ওয়ার্ড নম্বর ১ (৩) হলিদ্রাচালা পদ থেকে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

জানা যায়, চলমান বিশ্বকাপ ফুটবল খেলায় জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিল দলের বিজয়ে খন্দকার আমিনুর ইসলাম মিন্টু থ্রি-পিস পরে নেচে-গেয়ে ব্যতিক্রমী আনন্দ করেন। থ্রি-পিস পরে তার এই নাচা-নাচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। দলীয় শৃঙ্খলা বিরোধী বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক পদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকের নির্দেশক্রমে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ ব্যাপারে বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগ থাকায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন