Logo
Logo
×

সারাদেশ

মনোহরদীতে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ৩ শিশুর

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম

মনোহরদীতে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ৩ শিশুর

নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চরআহাম্মদ পুর গ্রামে খিদিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আবুল কালাম আজাদের বাড়ির সংলগ্ন পুকুরের এ ঘটনা ঘটে। 

তারা ৩ জনই খোরশেদ মিয়ার ছেলের ঘরের নাতি ও মেয়ের ঘরের গরের নাতি আরেকজন খোরশেদের ছোট ভাই তুহিনের মেয়ে। এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো- উপজেলার খিদিরপুর ইউনিয়নের চরআহাম্মদ পুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২), এবং ময়মনসিংহের গফরগাঁওয়ের মুফাচ্ছেরের মেয়ে সুমাইয়া (১৩)।

মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর বাদশা বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা । এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন