Logo
Logo
×

সারাদেশ

যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত : স্বাস্থ্যমন্ত্রী

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম

যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত, ট্রান্সফার বা বদলে আমি বিশ্বাস করিনা। কাজ করতে হবে সততার সাথে। দুর্নীতি ঘুষ বানিজ্য বন্ধ করতে হবে। এটাকে আমরা কোনো প্রশ্রয় দিব না।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

 সরদার সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক গুলোকে সংস্কারের মাধ্যমে নতুন ভাবে সাজিয়ে আরো ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্লানিং সেন্টার গুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে এই বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছি আমরা। 

তিনি আরও বলেন, প্রতিটা ক্ষেত্রে আমরা নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি। যাতে করে জনগণের উন্নয়ন করা যায়। যাতে করে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করানো যায়। আমাদের এবারের বাজেট কোনো টাকার বাজেট না আদর্শের বাজেট। প্রতিটি আদর্শকে দুর্নীতি মুক্তভাবে বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী বলেন, এবছর ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করা হচ্ছে। নরসিংদী নার্সিং ইন্সটিটিউটে হবে শিক্ষার্থীদের ক্লাস। আর নরসিংদী নার্সিং ইন্সটিটিউটের ক্লাস হবে ২৫০ শয্যা জেলা হাসপাতালের নতুন ভবনে। মেডিকেল কলেজের জন‍্য জায়গা দেখা হচ্ছে, খুব শিগগিরই জায়গা নির্ধারণ করে সেখানে নতুন ভবনের কাজ শুরু করা হবে। 

তিনি বলেন, চায়নার সহযোগিতায় যে অত্যাধুনিক ১৮টি হাসপাতাল বাংলাদেশে হবে, এর একটি হবে নরসিংদীতে। তবে চেষ্টা করবো শহরের আশেপাশে করতে। মন্ত্রী স্বাস্থ্য খাতকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের প্রতিটি উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নত করার ঘোষণা দেন।

মন্ত্রী আরও বলেন, প্রতিটি উপজেলার হাসপাতালগুলোতে ১০টি কিডনি ডায়ালসিস মেশিন স্থাপন করা হবে যার মধ্যমে গ্রামের অসহায় দরিদ্র মানুষেরা সেবা পাবে। মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে নরসিংদীর প্রতিটি বেসরকারি হাসপাতাল গুলোর মধ্যে একটি করে লেবার ওয়ার্ল্ড স্থাপন করা হয়েছে কিনা তার প্রতিবেদন দাখিলের জন্য সিভিল সার্জনকে নির্দেশনা দিয়েছেন। কোনো বেসরকারি হাসপাতাল এ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেন। প্রয়োজনে সেই হাসপাতালকে বন্ধ করে দিয়ে লাইসেন্স বাতিল করার নির্দেশনা দেন। কেননা এই হাসপাতালগুলো মানুষের জীবন নিয়ে খেলা করবে আমরা তা হতে দেবো না। 

তিনি আদ্ব দিন হাসপাতালের কথা উল্লেখ করে বলেন, দেশের এমন বড় একটি হাসপাটাল ৬ জন শিশু মারা যাওয়ার ঘটনায় আমরা এর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে লাইসেন্স বাতিল করে দিয়েছি। এ থেকে দেশের অন্যান্য হাসপাতালগুলো যেন শিক্ষা গ্রহণ করে তারাও যেন জনগণের জীবন নিয়ে খেলা না করে।

নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন