এইচএসসি পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের মাঝে পানি ও হাতপাখা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম
এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনেও পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে হাতপাখা ও মিনারেল ওয়াটার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি এবং ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ ও টিম খোরশেদের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
শনিবার (৪ জুলাই) সরকারি মহিলা কলেজ ও নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের এ সেবা দেওয়া হয়। বিগত বছরের ধারাবাহিকতায় এবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় টিম খোরশেদের স্বেচ্ছাসেবক রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, আফজাল হোসেন, শওকত খন্দকার, রানা মুন্সি, মো. মুসা কামাল, মো. মিঠু, সুমন ভুঁইয়া, মাসুম খন্দকার, রাজিবুল ইসলাম, নাইম মোল্লা ও ইদ্রিস মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মাকছুদুল আলম খন্দকার খোরশেদ উল্লেখ করেছেন, বিভিন্ন এলাকা থেকে আসা অভিভাবকদের অনেকেই তীব্র গরমের মধ্যে পরীক্ষা কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করেন। তাদের প্রতি আন্তরিকতা ও সম্মান জানাতেই এই ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য অভিভাবকদের কাছে দোয়া কামনা করেন।



