Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে শ্রবণ, বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ, ২৩ সদস্যের কমিটি ঘোষণা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম

শেরপুরে শ্রবণ, বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ, ২৩ সদস্যের কমিটি ঘোষণা

বগুড়ার শেরপুর উপজেলায় শ্রবণ, বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে শেরপুর উপজেলা শ্রবণ, বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টায় শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আত্মপ্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক সজীব আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবার রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মণ্ডল এবং উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন ভোলা।

অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে প্রায় ২০০ জন শ্রবণ, বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সংগঠিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, এই সংগঠনের মাধ্যমে উপজেলার প্রতিটি এলাকার প্রকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক তালিকা প্রণয়ন করতে হবে, যাতে তারা সরকারি ও বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা যথাযথভাবে পেতে পারেন।

প্রধান অতিথি আলহাজ জানে আলম খোকা সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রাথমিকভাবে ২৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন। তিনি নবগঠিত কমিটির সদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে উপজেলার প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকরা নতুন এই সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন