Logo
Logo
×

সারাদেশ

মাটি প্রয়োজনেই কাটা হয়েছে : নৌপরিবহন মন্ত্রী

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম

মাটি প্রয়োজনেই কাটা হয়েছে : নৌপরিবহন মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মাটি কাটা হয়েছে এটা সত্য। তবে মাটি যে প্রয়োজনে কাটা হয়েছে সেটা বলা হয়নি। বলা হয়েছে, মাটিগুলো অপরিকল্পিতভাবে কেটে নিয়ে যাচ্ছে, এর ফলে ভায়াডাক্ট লাইন ক্ষতিগ্রস্ত হবে এই তথ্য যারা বলেছেন এটা ভিত্তিহীন। মাটি কাটা হয়েছে এবং সেটা প্রয়োজনেই কাটা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় রেলসেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, আপনারা জেনেছেন ১৬ দশমিক ৭৬ কিলোমিটার ঢাকা থেকে মাওয়া পর্যন্ত এই ভায়াডাক্ট লাইনটি। এটি নির্মাণের সময় এখানে জলাভূমি ছিল। ভারি মালামাল আনার জন্য পৃথিবীর যেখানেই ভায়াডাক্ট লাইন হয় সেখানেই তখন অস্থায়ীভাবে ভরাট করা হয়। প্রকল্প শেষে আবার সেটা অপসারণ করে আগের জায়গায় নিয়ে যাওয়া হয়। এটা প্রকল্পের অংশ।

ইতোমধ্যে ১৬ দশমিক ৭৬ কিলোমিটারের মধ্যে ১৪ দশমিক ৪১ কিলোমিটার অপসারণ করা হয়েছে। ২ দশমিক ৩৪ কিলোমিটারের মতো বাকি আছে। এই নিউজটি কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছে। ভায়াডাক্টের হুমকি নয় বরং নিরাপত্তার জন্য এই কাজটি করা। কারণ এখানে প্রাকৃতিক পরিবেশ থাকতে হবে, পানির প্রবাহও স্বাভাবিক থাকতে হবে। এই প্রকল্পের সাথে মাটি অপসারণের ইতিবাচক প্রভাব আছে, নেতিবাচক প্রভাব নেই।

আমি মনে করছি, এই ভায়াডাক্টের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশের জন্য স্বাভাবিক পানির প্রবাহ ও জলাভূমিসহ সবকিছু মিলিয়ে এই মাটি অপসারণ প্রয়োজন। আমরা যারা আছি এই ভায়াডাক্টের নিরাপত্তা নিয়ে আমরাও সচেতন।

জলাভূমি আপনি পরিকল্পনা ছাড়া ভরাট করতে পারবেন না। এটা রেলওয়ের জায়গা। আগামীতে এই ভায়াডাক্ট আরও সম্প্রসারণও করা হতে পারে। এখানে ভরাট করা হয়েছে প্রকল্পের স্বার্থে। ভবিষ্যতে যদি আরও একটি লাইন হয় তখন বিবেচনা করা যাবে। কিন্তু যত্রতত্র ভরাট ও অস্থায়ী স্থাপনা সরানো যাবে না, এটা তো সায়েন্স হতে পারে না।

এসময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন