Logo
Logo
×

সারাদেশ

পাবনায় ৫২ দিনে ৭০৯ মাদক কারবারি ও সেবী গ্রেপ্তার

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:১৯ এএম

পাবনায় ৫২ দিনে ৭০৯ মাদক কারবারি ও সেবী গ্রেপ্তার

পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ৫২ দিনে ৭০৯ জন মাদক কারবারি ও সেবীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে পাবনা জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত এই বিশেষ অভিযান পরিচালনা করছে।

অভিযান চলাকালে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে। নিয়মিত মামলার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক কারাদণ্ড ও অর্থদণ্ডও দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে চাটমোহরে ভ্রাম্যমাণ আদালত দুই মাদকসেবীকে কারাদণ্ড দেন।

পাবনা সদর, ঈশ্বরদী, চাটমোহর, ভাঙ্গুড়া, সুজানগর, বেড়াসহ জেলার সব উপজেলায় এ অভিযান পরিচালিত হচ্ছে।

জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন