Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ক্যামব্রিজ-ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুলের স্বীকৃতি পেল ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুল

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৭:২৪ পিএম

বগুড়ায় ক্যামব্রিজ-ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুলের স্বীকৃতি পেল ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুল

বগুড়ায় প্রথমবারের মতো ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুল। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের পাঁচতারকা হোটেল মম ইনের মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজা। 

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (স্কুল) নাকিব হায়দার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. বদরুদ্দোজা, একাডেমিক অ্যাডভাইজার জুলিয়েট গোমেজ, অ্যাকাউন্ট ম্যানেজার সৈয়দ ফাহিম ফয়সাল, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুস আহমেদ সাকিব এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের চেয়ারম্যান রবিউল আলম রাজু, সহকারী ব্যবস্থাপনা পরিচালক রহমত খান, অধ্যক্ষ আয়েশা আখতার রিপা, উপাধ্যক্ষ রেজওয়ানা পারভীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুলকে পার্টনার স্কুল হিসেবে ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সারওয়াত রেজা বলেন, ক্যামব্রিজ পার্টনার স্কুল হিসেবে যুক্ত হওয়া একটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা, মূল্যায়ন ও বৈশ্বিক সুযোগ-সুবিধা গ্রহণের সুযোগ পাবে।

 তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাশক্তি ও নেতৃত্বগুণ বিকাশে ক্যামব্রিজ শিক্ষা কার্যকর ভূমিকা রাখে।

বিদ্যালয়ের সহকারী ব্যবস্থাপনা পরিচালক রহমত খান বলেন, ক্যামব্রিজ অ্যাফিলিয়েটেড পার্টনার স্কুল হিসেবে এই স্বীকৃতি প্রতিষ্ঠানের জন্য গৌরবের এবং শিক্ষা অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এই অংশীদারত্ব শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষার সুযোগ সৃষ্টি করবে এবং তাদের ভবিষ্যৎকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। এ অর্জন প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি উন্নয়নের পথ সুগম করবে এবং শিক্ষার মানোন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

বিদ্যালয়ের অধ্যক্ষ আয়েশা আখতার রিপা বলেন, ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুলের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এই অংশীদারত্ব শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে বৈশ্বিক পরিসরে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবে।

অনুষ্ঠানের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন