Logo
Logo
×

সারাদেশ

হালদা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার জাল জব্দ

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:১১ পিএম

হালদা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার জাল জব্দ

মৎস্য হেরিটেজ ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র,মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় ও হালদা নদীর মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান পরিচালনা উপজেলা মৎস অফিস। 

বুধবার (২৪ জুন) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী এবং হালদা অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান ও এএস আই রমজান আলী ও তার সংগীয় ফোর্স।

জানা যায়, হালদা নদীর রামদাস মুনশীর হাট অংশ থেকে মোহরা পর্যন্ত অভিযান চালিয়ে হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৩টি অবৈধ ভাসা জাল ও ১টি ভাসা জাল জব্দ করা হয়। অবৈধ জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ৬০০০ মিটার এবং আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদী কার্পসহ সকল মাছের নিরাপদ আশ্রয়স্থল হবে।

এদিকে হালদা নদীর মৎস্য  সম্পদ ও বায়োডাইভারসিটি  রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্বক জাল থেকে রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। জাল গুলো রামদাস মুন্সীর হাট সংলগ্ন হালদা পাড়ে জন সম্মুখে বিনষ্ট করা হয়।

অভিযান কালে হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর ও হাসান মুরাদ সহযোগীতা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন