শেরপুরের হোটেল থেকে স্বাচিপ নেতা মিশু গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৫৩ এএম
বগুড়া জেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ডা. সামির হোসেন মিশু (৫৮) কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৩ জুন) রাত ১১টা ৩০ মিনিটের দিকে বগুড়ার শেরপুর উপজেলার মকটেল হোটেল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। তিনি মৃত ডা. সাফদার হোসেনের ছেলে এবং বগুড়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
ডা. মিশু বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। এছাড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখা এবং বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ডা. সামির হোসেন মিশুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
তবে মামলার অভিযোগ সম্পর্কে ডা. সামির হোসেন মিশু বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



