Logo
Logo
×

সারাদেশ

প্রতিশ্রুতি নয় প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেশের মানুষকে দেখিয়ে দিচ্ছে সরকার: ভূমি প্রতিমন্ত্রী

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম

প্রতিশ্রুতি নয় প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেশের মানুষকে দেখিয়ে দিচ্ছে সরকার: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতি মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি শুধু প্রতিশ্রুতি নয় প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেশের মানুষকে দেখিয়ে দিচ্ছে। সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে কোন কাজ হয়নি,হয়েছে লুঠপাট।

তিনি (২৩ জুন) মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারীতে সরকার ঘোষিত ৫ বছরে সারা দেশে ২৫ কোটি চারা রোপনের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে চারা বিতরণ,চারা রোপণ, হালদা নদীর নিবন্ধিত জেলেদের মধ্যে সেলাই মেসিন বিতরন, কৃষি বিভাগের আমন প্রনোদনা বিতরন, ও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে বেলা দেড়টা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এই সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবদ মো. মেজবাহ উদ্দিন, সিনিয়র মৎস্য মো. শওকত আলী, সমাজ সেবা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি প্রথমে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন