Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে তিন জনকে কারাদণ্ড

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:০৫ পিএম

রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে তিন জনকে কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে তিন জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জ উপজেলা চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার মৃত হাসমত কাজীর ছেলে কবীর কাজী, হাওলিপাড়া এলাকার কবির  ভুঁইয়ার ছেলে সবুজ ভূঁইয়া ও সিদ্দিক ভুঁইয়ার ছেলে রোহান ভূঁইয়া। 

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, মাদক বিক্রি ও সেবনকালে ওই তিনজনকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত কবীর কাজীকে এক বছর এবং সবুজ ভূইয়া ও রোহান ভূঁইয়াকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন