হাটহাজারীতে যুবলীগ নেতা আটক, ককটেল উদ্ধার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:৫০ পিএম
হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে ফরহাদাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজিম উদ্দীন ফরিদ(৪৯)কে ফের আটক করেছে মডেল থানা পুলিশ।
শুক্রবার(১৯ জুন)রাতে ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের দিদার মার্কেটের সামনে থেকে আটক করে।এসময় পুলিশের উপর অতর্কিত হামলায় ৩পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। ১০টি অবিস্ফোরিত ককটেল,৬টি আতশবাজিসহ ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন থানার উপ পরিদর্শক রুপণ নাথ ও রায়হান।
আটককৃত ফরিদের বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে গত ৭জুন মামলা রুজু হয়েছিল।দীর্ঘদিন পলাতক থাকায় ধরাছোঁয়ার বাইরে ছিল বলে জানান হাটহাজারী মডেল থানা পুলিশের উপ পরিদর্শক রুপন নাথ।
আটককৃত নাজিম উদ্দীন ফরিদ ফররহাদাবাদ ইউনিয়নের উদালিয়া মোহসেনা পাড়া গ্রামের মৃত মৌলানা বাদশা আলমের পুত্র।##



