Logo
Logo
×

সারাদেশ

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাকসাম-মনোহরগঞ্জ অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

Icon

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাকসাম-মনোহরগঞ্জ অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাকসাম-মনোহরগঞ্জ অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৮ ব্যাচের শিক্ষার্থী মোঃ শাহজাহান (এমবিএ ম্যানেজমেন্ট) কে আহবায়ক ও ৪৫ ব্যাচের শিক্ষার্থী মোঃ রেজাউল করিম রাজু (এমবিএ ফিনান্স) কে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। এসোসিয়েশনের উপদেষ্টামন্ডলীর মতামতের ভিত্তিতে ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয় এবং তা এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়। কমিটি গঠন নিয়ে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরী হয়েছে। নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ১৯ জুন শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক মোঃ শাহজাহান। কমিটিতে উপদেষ্টা হিসেবে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অন্তর্ভূক্ত করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়।                        

কমিটিতে উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ আলী হায়দার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মানজুরুর রহমান, ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক গোলাম কুদ্দুস লাবলু, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সারমিন আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ড. সরওয়ার উদ্দিন ছিদ্দীকি, বিশিষ্ট আইনজীবী মোঃ এনায়েত উল্ল্যা।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২৬ ব্যাচের শিক্ষার্থী সুশান্ত সাহা, ২৮ ব্যাচের শিক্ষার্থী এ.এফ.এম সাদেকুল ইসলাম, মীর হোসাইনকে যুগ্ম আহবায়ক, ৪৪ ব্যাচের শিক্ষার্থী মনির হোসেনকে যুগ্ম সদস্য সচিব, ৪৮ ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জাসেদ, ৪৭ ব্যাচের শিক্ষার্থী সাইফুর রহমান, ৪৯ ব্যাচের শিক্ষার্থ মোঃ মুজিবুর রহমান পাটোয়ারী, উপাল বনিক অনিক ও ৫১ ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলামকে কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে। এছাড়াও এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোঃ আরমান হোসাইন, ৫৪ ব্যাচের শিক্ষার্থী মোঃ নুর আলম নাহিদ, শাফায়েত হোসাইন তুষার ও নাহিদুল আলম হৃদয়। 

কমিটির আহবায়ক মোঃ শাহজাহানের সাথে কথা হলে তিনি বলেন ইতোপূর্বে এ ধরনের কোন কমিটি না থাকায় এলাকার গরীব ও মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো। এ কমিটি বিশেষ করে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ লাকসাম-মনোহরগঞ্জের শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের যে কোন বিষয়ে সহায়তা প্রদানে এটি কাজ করবে। তিনি বলেন মূলতঃ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন তৈরীর উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন