Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ৪ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ৫৩০ পিস ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল ট্যাবলেট

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৩০ পিএম

শেরপুরে ৪ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ৫৩০ পিস ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল ট্যাবলেট

বগুড়ার শেরপুরে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুর থানার মির্জাপুর ইউনিয়নের রাজারদিঘী রাজবাড়ী মুকুন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পশ্চিম পাশ এলাকায় অভিযান পরিচালনা করেন থানার এসআই (নিঃ) মো. জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স ও স্থানীয় লোকজনের সহায়তায়। এ সময় মাদক ব্যবসায়ী মোছা. মুর্শিদা বেগম (২৮), মোছা. মাহমুদা বেগম (৩৩) ও মো. সাইফুল ইসলাম (৬০)কে হাতেনাতে আটক করা হয়।

তাদের মধ্যে মুর্শিদা বেগমের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, মাহমুদা বেগমের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা এবং সাইফুল ইসলামের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে, বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে বৈকাল বাজারগামী সড়কের পুরাতন বাঁশপট্টি এলাকায় ব্র্যাক ব্যাংকের সামনে অভিযান চালিয়ে মো. দেশ শাহিদ (২৪) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি তদন্ত জয়নুল আবেদীন জানান,   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আটক চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন