Logo
Logo
×

সারাদেশ

রাঙামাটিতে বিদ্যালয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রধান শিক্ষক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:১২ পিএম

রাঙামাটিতে বিদ্যালয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রধান শিক্ষক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা কর্মক্ষেত্রে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও নিজের কর্মক্ষেত্র বাঘাইছড়ির উগলছড়ি উচ্চ বিদ্যালয়ে এসেছিলেন প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা। কিন্তু দায়িত্ব পালনরত অবস্থায় সকালের দিকে তিনি হঠাৎ তীব্র অসুস্থতা অনুভব করেন এবং বিদ্যালয়ের মেঝেতে লুটিয়ে পড়েন।

সহকর্মীরা কোনও বিলম্ব না করে তাকে দ্রুত উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিক্যাল কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে প্রশান্ত চাকমাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে আমাদের ধারণা, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।’

মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হামিদ বলেন, প্রধান শিক্ষা প্রশান্ত চাকমার বাড়ি উগলছড়ি নিউ লাইল্যাঘোনা এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং এলাকায় একজন সজ্জন ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন