Logo
Logo
×

সারাদেশ

ক্রিকেটে রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:৪০ পিএম

ক্রিকেটে রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর বিভাগীয় পর্যায়ের খেলায় ১৭ রানের জয় পেয়েছে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। রবিবার রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা লোকনাথ হাই স্কুল, রাজশাহীকে পরাজিত করে।

টসে ব্যাট করতে নেমে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ ৩৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে লোকনাথ হাই স্কুল ৪৪.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায়।

ম্যাচসেরা নির্বাচিত হন বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড় ইরফান। তিনি ১০ ওভার বল করে ২৭ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দলের এই জয়ে সন্তোষ প্রকাশ করে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত বলেন, শিক্ষার্থীদের এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের খেলোয়াড়রা শৃঙ্খলা, পরিশ্রম ও দলীয় চেতনার পরিচয় দিয়েছে। আমি দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানাই। আগামী খেলাগুলোতেও তারা সাফল্যের এই ধারা বজায় রাখবে বলে আমি আশাবাদী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন