Logo
Logo
×

সারাদেশ

পাঁচ বছরে বিশ হাজার খাল খনন করা হবে : কক্সবাজারে প্রধানমন্ত্রী

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:৪৩ পিএম

পাঁচ বছরে বিশ হাজার খাল খনন করা হবে : কক্সবাজারে প্রধানমন্ত্রী

বিএনপির সরকারের পাঁচ বছরে সারাদেশের ২০ হাজার খাল খনন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা ১১ টার দিকে কক্সবাজার সদরের পিএমখালী পাতলি খালের পুনঃখনন উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী এমন কথা বলেন।

তিনি বলেছেন, পাতলিখাল শহীদ রাষ্ট্রপদি জিয়াউর রহমান প্রায় ৫০ বছর আগে এই খালের খনন করেছিলেন। আজ আবার পুনঃখনন উদ্বোধন করা হল। এতে এই জনপথের প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবেন। প্রায় ১২ হেক্টর জমিতে পানির সুবিধা পাবে। প্রায় ১২ শত মেট্টিকটন খাদ্যশস্য বেশি উৎপাদন হবে। সাড়ে ৮ হাজার কৃষক চেষ সুবিধা গ্রহণ করতে পারবেন।

শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সকাল ১০টার দিকে তিনি বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন। এ সময় ঝুম বৃষ্টির মধ্যেও বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। বৃষ্টি উপেক্ষা করে অনেককে হাতে ছাতা, আবার অনেককে ভিজেই প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় থাকতে দেখা যায়।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই কক্সবাজার শহরের চিত্র ছিল ভিন্ন। বিমানবন্দর সড়ক, হলিডে মোড়, কলাতলী, সুগন্ধা পয়েন্ট, বাস টার্মিনাল, লিংক রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। বিভিন্ন স্থানে বসানো হয় চেকপোস্ট। নিরাপত্তাবাহিনী, সরকারি অতিথি এবং দলীয় নেতাকর্মীদের বহনকারী যানবাহন ছাড়া সাধারণ যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি বহর নিয়ে পৌঁছেন কক্সবাজার সদরের পিএমখালী পাতলি খালের মোহনায়। যেখানে খালের পুন:খনন উদ্বোধর করেন বেলা ১১ টার দিকে। এরপর একটি গাছের চারাও রোপন করেন তিনি।

এরপরই যেখানে তৈরি মঞ্চে শুরু হয় পথসভা। বেলা সাড়ে ১১ টার দিকে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য প্রদান শুরু করেন তিনি। বেলা ১১ টা ৫০ মিনিটে শেষ করেন বক্তব্য।

বক্তব্য কালে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি এবং সেই জন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য কৃষক ভাইদের সুবিধার জন্য কৃষক ভাইদের কে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা এই খাল খনন কর্মসূচি যেমন শুরু করেছি।

বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাজেটে আমরা কৃষকদের জন্য বরাদ্দ রেখেছি এবং ইনশা'আল্লাহ আগামী জুলাই মাস থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আট থেকে প্রায় ১০ হাজার কৃষক কৃষক কার্ডের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

পথসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পাতলি খালের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশ্যে যাত্রা দেন। যেখানে বেলা ১২টায় দিকে পৌঁছেন তিনি। যেখানে ‘সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন পরবর্তী ডুলাহাজারা সাফারি পার্ক ঘুরে দেখছেন।

এরপর তিনি পেকুয়া উপজেলায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

দুপুর দেড়টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নেবেন। এরপর পেকুয়ায় গিয়ে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও যোগ দেবেন। ওখানে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

বিকেল ৪টায় চকরিয়া পৌরসভা এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে সন্ধ্যা ৬টায় তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন।

সফরের শেষ পর্যায়ে রাত ৮ টায় কক্সবাজারের কলাতলীস্থ লং বিচ হোটেলে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন