Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে পোল্ট্রি খামার ওয়ার্কশপে প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম

শেরপুরে পোল্ট্রি খামার ওয়ার্কশপে প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে অবস্থিত ‘মা পোল্ট্রি কেইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’-এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তালা কেটে কারখানায় প্রবেশ করে জিআই তারের কয়েল, বিভিন্ন যন্ত্রপাতি ও নগদ টাকাসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

শুক্রবার (১২ জুন) রাত পৌনে ৪টার দিকে এ চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে।

কারখানার মালিক মো. নাজমুল হক জানান, রাত ১টা পর্যন্ত তিনি কারখানায় কাজ করেছেন। এরপর কারখানা বন্ধ করে বাড়ি চলে যান। শুক্রবার সকালে কারখানার কর্মচারীরা কাজে এসে দেখতে পান কারখানার তালা ভাঙা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরে তারা বিষয়টি মালিককে অবহিত করেন।

তিনি আরও জানান, চোরেরা প্রায় ২৫টি জিআই তারের কয়েল চুরি করে নিয়ে গেছে। প্রতিটি কয়েলের ওজন প্রায় ৫০ কেজি। এছাড়া একটি স্মার্ট মনিটর, একটি রড কাটিং মেশিন এবং নগদ ৬৫ হাজার টাকাও নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা জানান, সম্প্রতি এলাকায় মাদকাসক্তির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধও বেড়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

এ বিষয়ে শেরপুর থানার ওসি (তদন্ত) মো. জয়নাল আবেদীন বলেন, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। তবে ভুক্তভোগী থানার ডিউটি অফিসারের কাছে লিখিত অভিযোগ দিতে পারবেন। অভিযোগ পেলে পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

চুরির এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

এই ঘটনাকে কেন্দ্র করে মির্জাপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন