Logo
Logo
×

সারাদেশ

মনোহরগঞ্জে অসমাপ্ত সেতুর কাজ, ৯ বারের দরপত্রে মেলেনি ঠিকাদার

Icon

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:২৪ পিএম

মনোহরগঞ্জে অসমাপ্ত সেতুর কাজ,  ৯ বারের দরপত্রে মেলেনি  ঠিকাদার

কুমিল্লার মনোহরগঞ্জে হাতিরঝিলের আদলে নির্মিত  চড্ডা এলাকায় নির্মাণাধীন  নান্দনিক হাওরা আচ  গার্ডার সেতুর নির্মাণ কাজ ছয় মাস থেকে ঝুলে আছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পেরে সেতুর অসমাপ্ত কাজ রেখে চলে গেছে ঠিকাদার। এরই মধ্যে তিন বছর পেরিয়ে গেলেও ৯ বার  দরপত্র আহবান করলেও অংশ নেয়নি কোন ঠিকাদার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার কয়েক হাজার মানুষের।

উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, উপজেলা শহর মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় হাওড়া উত্তরপাড়া  সড়কে চড্ডা এলাকায় নদনা  খালের উপর ২০২০ সালে সেতুটি নির্মাণ কাজ শুরু করা ঠিকাদার। চুক্তি অনুযায়ী ২০২২  সালে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলো দুই দফা সময় বাড়িয়েও সেতুটির অর্ধেক কাজ শেষ করা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ না করায় ২০২৩ সালে সেতুটির কার্যাদেশ বাতিল করা হয়।

এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ শাহ আলম জানান, সেতুটির কাজ নির্দিষ্ট সময় শেষ করতে না পারায় ঠিকাদারকে দুই দফা সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল পরে  নির্মাণ কাজ বিলম্ব করায় ঠিকাদারকে জরিমানা ও করা হয়েছে  এবং এর কার্যাদেশ বাতিল করা হয়েছে।

বর্তমানে কাজটি টেন্ডার প্রক্রিয়া রয়েছে। সকল কাজ  সম্পন্ন হলে  এই অর্থবছরে  সেতুটি দৃশ্যমান হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন