Logo
Logo
×

সারাদেশ

বাগেরহাটে কৃষক দলের নেতাকে হত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৫৮ এএম

বাগেরহাটে কৃষক দলের নেতাকে হত্যা

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় বাদল মোড়ল নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আব্দুল্লাহ মোড়ল নামে আরেক বিএনপি নেতা।

মঙ্গলবার (৯ জুন) রাতে ফকিরহাট উপজেলার নিয়তির মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

বাদল মোড়ল সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি। আহত আবদুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভপতি।

জানা যায়, দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাহত ও কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত বলে ঘোষণা করেন। আর আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, আব্দুল্লাহ মোড়ল নামে এক বিএনপি নেতাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।

তিনি আরও বলেন, এখনো বিস্তারিত যানা যায়নি। তবে জানা গেছে, হতাহতরা মোটরসাইকেল যোগে বারুইপাড়া থেকে ফকিরহাট যাচ্ছিল। নিয়তির মোড় এলাকায় আসলে দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন