Logo
Logo
×

সারাদেশ

চিলমারীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Icon

চিলমারী প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:২৮ পিএম

চিলমারীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম প্রিন্সের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মীরা।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের উদ্যোগে চিলমারী শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, খাইরুল ইসলাম প্রিন্সের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

হামলার ঘটনার পর থেকে চিলমারী শহরে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি থমথমে থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন