Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:৩২ পিএম

বগুড়ায় সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

বগুড়া শহরের একটি মোটেল কক্ষ থেকে বিপুল চন্দ্র পাল (৫০) নামে এক সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) বিকেলে শহরের সেঞ্চুরি মোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দীন।

নিহত বিপুল চন্দ্র বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং এরুলিয়া পালপাড়া এলাকার জিতেন্দ্রনাথ পালের ছেলে।

জালাল উদ্দীন বলেন, দুপুর সোয়া ১টার দিকে খবর পাই, মোটেলের একটি কক্ষ ভেতর থেকে বন্ধ রয়েছে। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে দরজা খোলা হয়। ভেতরে বিপুল চন্দ্রকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়া যায় তিনি মারা গেছেন।

পুলিশ কর্মকর্তা জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পুলিশের ভাষ্য, শনিবার সকাল ৯টার দিকে বিপুল চন্দ্র মোটেলটির একটি কক্ষ ভাড়া নেন। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তবে কক্ষ থেকে একটি যৌন উত্তেজক সিরাপ, একটি ঘুমের ওষুধ, একটি কোমল পানীয়র বোতল ও একটি পানির বোতল উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে এসব আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন