Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:১২ পিএম

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

নরসিংদীর বেলাবতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার পুড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাগবের গ্রামের ইতালি প্রবাসী মামুন মিয়ার ছেলে সোহান (১২) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে নাহিদ (১৫)। তাদের মধ্যে চাচা-ভাতিজার সম্পর্ক ছিল।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহান ও নাহিদ মোটরসাইকেলে করে পুড়াদিয়া এলাকা থেকে নিজ বাড়ি বীরবাগবের গ্রামে ফিরছিলেন। পথে বটতলী বাজার এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দুজনই মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এসময় ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নাহিদকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিয়াম নামে আরও একজন আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি এস এম আমান উল্লাহ জানান, সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন