Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীর চরাঞ্চলের সংঘাত-সংঘর্ষ রাজনৈতিক নয়

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:১৬ পিএম

নরসিংদীর চরাঞ্চলের সংঘাত-সংঘর্ষ রাজনৈতিক নয়

নরসিংদীর চরাঞ্চলের সংঘাত-সংঘর্ষ রাজনৈতিক নয়, স্থানীয় আধিপত্য বিস্তারে সামাজিক ও পারিবারিক বিভিন্ন প্রেক্ষাপটে এসব সংঘর্ষের ঘটনা ঘটে থাকে বলে মন্তব্য করেছেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

তিনি আজ শুক্রবার (৫ জুন) দুপুরে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল চরদিঘলদী ইউনিয়নের টিডিরচর গ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মধ্যে সরকারি সহায়তার চেক বিতরণের সময় এ কথা জানান।

খায়রুল কবির খোকন বলেন, এখন চরাঞ্চলের এসব পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আগের সে অবস্থা নাই। মানুষ সংঘাতের ট্রেডিশন থেকে বের হয়ে আসছে। আধুনিক প্রযুক্তির যুগে প্রশাসনসহ আমরা এখন সহজে এসব ঘটনার খবরাখবর পাচ্ছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। অপরাধী যে দলের ই হউক তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জনগণ যাতে ন্যায় বিচার পায় সে ব্যবস্থা নেয়া হবে। যাদের কাছেই অস্ত্র থাকবে তাদের বিরুদ্ধে দলমত বিবেচনা না করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন