Logo
Logo
×

সারাদেশ

বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:৫৪ পিএম

বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার বেলঘড়িয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বেলঘড়িয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৬০) ও তার স্ত্রী রমিছা খাতুন (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পুটু মিয়া নামে এক ব্যক্তি পানি পান করার উদ্দেশ্যে আনোয়ার হোসেনের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি স্বামী-স্ত্রীকে বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বিষয়টি পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দম্পতির মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন