Logo
Logo
×

সারাদেশ

সংযোগ সড়কের অভাবে ১৮ বছরেও কাজে আসেনি হাওরা সেতু

Icon

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৬:৩২ পিএম

সংযোগ সড়কের অভাবে ১৮ বছরেও কাজে আসেনি হাওরা সেতু

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম ও হাওরা গ্রামের মধ্যবর্তী স্থানে ডাকাতিয়া নদীর ওপর নির্মিত ‘হাওরা সেতু’ ১৮ বছর পেরিয়েও জনগণের কোনো কাজে আসছে না। সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে সেতুটি। ফলে ডাকাতিয়ার দুই পাড়ের হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৫ জানুয়ারি এলজিইডির তত্ত্বাবধানে এবং আইডিবির অর্থায়নে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে সাবেক সংসদ সদস্য মরহুম কর্নেল আনোয়ারুল আজিমের উদ্যোগে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০০৬ সালে নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক ছাড়াই একই দিনে সেতুটির উদ্বোধন করা হয়। এরপর থেকে এটি কার্যত জনগণের কোনো উপকারে আসেনি।

স্থানীয় বাসিন্দারা জানান, সংযোগ সড়ক না থাকায় বছরের পর বছর ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। সেতুটি তুলনামূলকভাবে উঁচু হওয়ায় দুই পাশে পর্যাপ্ত মাটি না থাকায় শুকনা মৌসুমেও সেতুতে ওঠানামা করতে চরম কষ্ট হয়।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম বলেন, সংযোগ সড়ক নির্মাণের জন্য ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছিল। তবে কাজ শুরু না করেই ঠিকাদার চলে যাওয়ায় প্রকল্পটি অসম্পূর্ণ রয়ে যায়। পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে। নতুন ঠিকাদার নিয়োগ হলেই দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন