Logo
Logo
×

সারাদেশ

বেনাপোল সীমান্তে ‘পুশইনের’ চেষ্টা প্রতিহত করল বিজিবি

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম

বেনাপোল সীমান্তে ‘পুশইনের’ চেষ্টা প্রতিহত করল বিজিবি

যশোরের বেনাপোল সীমান্তে বাংলাদেশি পরিচয়ে একদল নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।  বর্তমানে ৮ থেকে ১০ জনের ওই দলটি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) অবস্থান করছে।

রোববার দিনগত রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর খড়ের মাঠ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (১ জুন) দুপুর ৩টা পর্যন্ত নারী, শিশু ও পুরুষদের দুই দেশের সীমান্তের মধ্যবর্তী জিরো লাইনে অবস্থান করতে দেখা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তীপুর সীমান্ত এলাকা থেকে কাঁটাতারের গেট খুলে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তাদের বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকার সীমান্ত পিলার নম্বর ১৯/এস-৬ এর কাছে জড়ো করা হয়।

বিষয়টি টের পেয়ে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের পুশইন অপতৎপরতা প্রতিহত করে।  ওই ব্যক্তিরা বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে না পারলেও ভারতীয় ভূখণ্ডেও ফিরিয়ে নেয়নি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, রোববার থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার ছিল। বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে।  বর্তমানে ৮ থেকে ১০ জন নারী, পুরুষ ও শিশু সাদিপুর সীমান্তের জিরো লাইনে অবস্থান করছে।

তিনি আরও বলেন, সীমান্তের যেকোনো পয়েন্ট দিয়ে পুশব্যাকের চেষ্টা হতে পারে বলে আমরা সতর্ক রয়েছি। আন্তর্জাতিক নিয়ম-কানুন উপেক্ষা করে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে এবং পরিস্থিতি সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন