Logo
Logo
×

সারাদেশ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:০৪ এএম

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২

যশোরের মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। রোববার রাত সোয়া ৯টার দিকে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ-তালতলা সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) ও কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাকিব ও মেহেদী একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তালতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে মনিরামপুর থানার ওসি মো. আবু সাঈদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তাদের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন