Logo
Logo
×

সারাদেশ

জাম পাড়তে গাছে উঠে ডাল ভেঙে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১০:১৬ পিএম

জাম পাড়তে গাছে উঠে ডাল ভেঙে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়ার শেরপুরে জামগাছের উঁচু ডাল ভেঙে নিচে পড়ে নাজমুল হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন ওই গ্রামের কৃষক ইদ্রিস আলীর ছেলে। তিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনের সড়কের পাশে থাকা একটি জামগাছে পাকা জাম দেখে নাজমুল গাছে ওঠে। একপর্যায়ে গাছের উঁচু ডালে অবস্থানকালে তার পা ফসকে যায়। এ সময় ডাল ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আকস্মিক এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন