Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ নিউ হোস্টেলের প্রথম গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৯:২৮ পিএম

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ নিউ হোস্টেলের প্রথম গ্র্যান্ড রিইউনিয়ন  অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নিউ হোস্টেল অ্যালামনাইদের প্রথম গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের নিউ হোস্টেলের সর্বপ্রবীণ অ্যালামনাই ও ১৯৬৫ ব্যাচের শিক্ষার্থী, সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

অনুষ্ঠানে ১৯৬৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের অন্তত দেড় হাজার প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দীর্ঘদিন পর একত্রিত হয়ে তারা স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং কলেজ জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করেন। পুনর্মিলনী অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০১৪ ব্যাচের শিক্ষার্থী, কালবেলার সাংবাদিক শরিফুল ইসলাম বলেন, নিউ হোস্টেল আমাদের শিক্ষাজীবনের একটু গুরুত্বপূর্ণ অংশ। এসএসসির পরই নিউ হোস্টেল উঠি। দেশের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এই নিউ হোস্টেলে থেকেছেন। তাদের  বহু সফলতার গল্প আমরা শুনে মূলত বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট, চুয়েট, রুয়েট থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার আগ্রহ তৈরি হয়েছে। যারা এ গ্র্যান্ড রিইউনিয়নের আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরও এমন সুন্দর আয়োজন হবে বলে আশা রাখি।

২০০৮ ব্যাচের শিক্ষার্থী, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আরিফুর রহমান বলেন, এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করাটা সবসময়ই আনন্দের। যেহেতু নিউ হোস্টেল আমাদের জন্য একটা আবেগের জায়গা সেহেতু প্রথমবারের মতো আয়োজিত এ রিইউনিয়ন ও ইদ পুনর্মিলনীতে আসতে পেরে খুব ভালো লাগছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ, এই ধরনের আয়োজন করার জন্য।

এ সময় উপস্থিত অ্যালামনাইরা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গৌরবময় ইতিহাস, শিক্ষা ও সংস্কৃতিতে এর অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিষ্ঠানটির ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

পুনর্মিলনী অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন