Logo
Logo
×

সারাদেশ

ঘন কুয়াশায় ২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ এএম

ঘন কুয়াশায় ২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

২ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর রাত সাড়ে ৪টার পর থেকে পাটুরিয়া-দৌলোদিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৬টার পরে কুয়াশা ঘন হলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনায় এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় তিনটি ফেরি। দুই ঘণ্টা পর সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এতে উভয় ঘাটে আটকা পড়া  যানবাহনের চালক, শ্রমিক ও যাত্রীদের মনে স্বস্তি ফিরে আসে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ডিজিএম মো. শাহ নেওয়াজ বলেন, ‘ঘন কুয়াশা অল্প সময় থাকাতে আমরা সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু করেছি।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন